ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শুরু হয়েছে টেলি-মেডিসিন পরিষেবা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবা পাওয়া যাবে ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্লিনিক’।
পাশাপাশি রবিবার কুমোরটুলিতে মৃৎশিল্প সংস্কৃতি সমিতির অফিসে হেলথ চেকআপের জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে । যেখানে আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেবেন ।

উল্লেখযোগ্যভাবে, এই ‘অভয়া ক্লিনিক’ এ যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে, সেখানেও লেখা রয়েছে ‘আর জি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই‘। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফেও জুনিয়র চিকিৎসকরা শহর কলকাতার বিভিন্ন জায়গায় রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

