আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতায় নিজের শো পিছিয়ে দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁর কনসার্টটি হওয়ার কথা ছিল, তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই শো স্থগিত রাখলেন তিনি। শ্রেয়া নিজের সোশ্যাল মিডিয়ায় এনিয়ে একটি পোস্ট করেন।

শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে লেখেন, ‘সম্প্রতি কলকাতায় যে নৃশংস ঘটনা ঘটেছে তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নির্যাতিতাকে যে অত্যাচার সহ্য করতে হয়েছে তা ভাবলেই একজন নারী হিসেবে আমার হাড়হিম হয়ে আসছে।‘ কনসার্টটি আগামী অক্টোবরে হবে একথাও পোস্টে জানিয়েছেন শ্রেয়া। পাশাপাশি এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি আরজি করকাণ্ডের প্রতিবাদ জানিয়ে গান বানিয়েছিলেন অরিজিৎ সিং। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই গান প্রকাশ করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। গায়ক নিজের স্টুডিওতেই সেই গান বেঁধেছেন বলে জানা যায়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিনোদন জগতের বহু কলাকুশলীরা। এবার সেই প্রতিবাদে একে একে সামিল হলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

