প্রতিবাদ মিছিলে মত্ত সিভিক ভলান্টিয়ার!

রবীন্দ্রভারতীর পড়ুয়াদের রাত জাগো কর্মসূচিতে তৈরি হল তুলকালাম পরিস্থিতি । অভিযোগ ওঠে এদিন কর্মসূচিতে ঢুকে পড়ে এক মত্ত সিভিক ভলান্টিয়ার । ঘটনার প্রতিবাদে ৪ ঘণ্টার জন্য অবরোধ করা হয় সিঁথির মোড়ে । শুক্রবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সিঁথির মোড়ে ।

রবীন্দ্রভারতীর মিছিলে এক মত্ত সিভিক ভলান্টিয়ারের ঢুকে পড়ার অভিযোগ উঠল । এই অবস্থায় সিভিককে সাহায্য করে এক পুলিশ কর্মীও । স্থানীয়দের দাবি এদিন মত্ত অবস্থায় থাকায় ওই সিভিক ভলান্টিয়ার ব্যারিকেডে ধাক্কা মারে । পরবর্তীকালে তাঁর সঙ্গে বচসায় জড়ান রবীন্দ্রভারতীর পড়ুয়ারাও ।

তাঁকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যান এক পুলিশ আধিকারিক । তাঁর দাদাগিরির প্রতিবাদে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সিঁথির মোড়ে । ৪ ঘণ্টা পথ অবরোধ করেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা । কার্যত অচল হয়ে পড়ে সিঁথির মোড় । পুলিশের পদক্ষেপের পর ওঠে অবরোধ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube