আরজি করকাণ্ডে বিচারের দাবিতে আন্দোলন চলছে। গর্জে উঠেছে সব মহল। একই দাবিতেই নীরবে অভিনব প্রচার করছেন রায়গঞ্জের এক চিকিৎসক। প্রেসক্রিপশনের মাধ্যমেই ঘরে ঘরে আন্দোলনের আঁচ পৌঁছে দিচ্ছেন তিনি। তাঁর এই প্রেসক্রিপশন মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রায়গঞ্জের চিকিৎসক দেবব্রত রায়। আরজি করকাণ্ডে তদন্ত চেয়ে ‘নীরব’ আন্দোলন ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। তিনি তাঁর প্রেসক্রিপশনে রাবার স্ট্যাম্প দিয়ে ছাপ মেরে দিচ্ছেন ‘আরজি কর, বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই’। উদ্দেশ্য আন্দোলন টিকিয়ে রাখা এবং আরও ছড়িয়ে দেওয়া । তবে তিনি একা নন, তাঁর মতই আরও কয়েকজন চিকিৎসক এইভাবে প্রচার করছেন। তাঁরা চাইছেন, প্রতিটি ঘরেই প্রতিবাদ টিকে থাকুক। এমনকি যতদিন না বিচার হচ্ছে ততদিন এইভাবেই প্রচার চালিয়ে যাবেন বলেও জানান ওই চিকিৎসক। দেবব্রত রায় বলেন, ‘আরজি করের এক চিকিৎসকের নৃশংস হত্যা এবং তারপর ভাঙচুর। ২০ দিন হয়ে গেলেও কোনও তদন্ত যেভাবে এগোচ্ছে কী হচ্ছে বোঝা যাচ্ছে না। আমরা হতাশ, বীতশ্রদ্ধ। সেই কারণেই আমরা নীরব প্রতিবাদ করছি।‘ তিনি আরও বলেন, ‘রোগী ও চিকিৎসকদের সম্পর্ক একটা মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদ চালিয়ে যেতে পারি। যাতে প্রেসক্রিপশন একবার দেখে তাঁরাও গুরুত্বটা বুঝতে পারে।‘
আরজি করকাণ্ডের পর তাঁরা হাসপাতালে ও পথে নেমে প্রতিবাদ করেছেন। কিন্তু রোগীদের কথা মাথায় রেখে তাঁরা আন্দোলনে সবসময় হাজির থাকতে পারছেননা । কিন্তু তারা যে আন্দোলন থেকে সরে আসেননি তার জন্য এই পন্থা বেছে নিয়েছেন তাঁরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

