RG Kar থেকে অপসারণের পর নতুন দায়িত্বে, প্রথম দিনই বিক্ষোভের মুখে অরুণাভ দত্ত চৌধুরী

আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে অধ্যাপক হিসেবে মানতে নারাজ মালদহ মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকেরা। প্রথম দিনেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত অধ্যাপক হিসেবে কাজে যোগ দিতে পারবেন না বলেও জানিয়ে দেয় বিক্ষোভকারীরা।

আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন ডাঃ অরুণাভ দত্ত চৌধুরী। আরজি করকাণ্ডের পর আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে তাঁকে অপসারণ করা হয়। মালদহ মেডিক্যাল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। বৃহস্পতিবার কাজে যোগদান করতে এলেই জুনিয়র চিকিৎসকদের রোষের মুখে পড়েন তিনি। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট দাবি,  যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসাবে মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। হাসপাতালের ভিতরেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সোচ্চার হয় অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা। নিহত তরুণী চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ছিলেন। আন্দোলনকারীরা তৎকালীন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন ডাঃ অরুণাভ দত্ত চৌধুরীর অপসারণের দাবি তোলে। সেই দাবি মেনেই তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে গিয়েও পড়ুয়াদের বিক্ষোভের ‘শিকার’ ডাঃ অরুণাভ দত্ত চৌধুরী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube