আরজি করকাণ্ডের পর ২০ দিন পেরিয়ে গেলেও এখনও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত। বুধবার তাঁদের কাজে ফেরার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরও চিত্রটা পাল্টায়নি। বৃহস্পতিবারও আন্দোলনে সামিল হলেন চিকিৎসকেরা।
অনেক গরীব রোগী চিকিৎসা পাচ্ছেন না, এই উদ্বেগ প্রকাশ করেই গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন। মুখ্যমন্ত্রীর আবেদনের পাল্টা আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, ‘আমরাও চাই কাজে ফিরতে। মুখ্যমন্ত্রী এবং সিবিআই পারে আমাদের দাবি পূরণ করতে। দাবি মিটিয়ে দিলেই আমরা আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরব।’ তবে যতদিন পর্যন্ত নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার না হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলেই স্পষ্ট করে দিয়েছেন তাঁরা।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে দেহ উদ্ধার হয় এক কর্মরত মহিলা চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপরই কর্মক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং বিচারের দাবিতে আন্দোলন শুরু করে চিকিৎসকেরা। প্রথমে কলকাতা পুলিশ তারপর সিবিআই দায়িত্ব নিলেও এখনও পর্যন্ত খুনের কিনারা হয়নি। তাই যতদিন ন বিচার হচ্ছে কর্মবিরতি চলবে, জানালেন আন্দোলনকারীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

