মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা । বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন, বাংলায় আগুন লাগাতে এলে অসম, উত্তর পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশও জ্বলবে । তারই কড়া জবাব দিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, আমাদের রক্তচক্ষু দেখাবেন না । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সরব হয়েছেন । এক্স হ্যান্ডলে তিনি লেখেন, তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লেখেন, ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার কে দিয়েছে? ওড়িশা শান্তিপূর্ণ রাজ্য । এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধও জানান ওড়িশার মুখ্যমন্ত্রী । মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাও নিন্দা করেছেন ।
পাশাপাশি এই প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর বক্তব্য, এটা বাংলাদেশের জামাতদের ভাষা, কেন্দ্রীয় এজেন্সি খেয়াল রাখুক। মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুদার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

