ধর্মতলায় ধরনা মঞ্চ বাঁধা নিয়ে পুলিশ-বিজেপি সংঘাত

বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় ওয়াই চ্যানেলে আদালতের নির্দেশ অনুসারে ধরনা কর্মসূচি পালন করবে বিজেপি ।

আজ বৃহস্পতিবার থেকে ধরনা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি । দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ধরনা । তবে বুধবার রাতে ধর্মতলায় মঞ্চ বাধা নিয়ে পুলিশের বাধার মুখোমুখি হতে হয় বিজেপি কর্মী সমর্থকদের, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে মঞ্চ বাঁধতে দিচ্ছে না, এমনই অভিযোগ তোলে বিজেপি ।

পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে আদালতের নির্দেশ নামা দেখানোর পর পুলিশের তরফে মেলে মঞ্চ বাঁধার অনুমতি ।

একদিকে যেমন আরজিকর মেডিক্যাল কলেজের বিচারের দাবি রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ফের পথে নামল পদ্ম শিবির । উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহা, বিধায়ক, সাংসদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube