নিখোঁজ চার ছাত্র নেতা, পুলিশের কাছে জবাব তলব শুভেন্দুর!

চার ছাত্র নেতার নিখোঁজের অভিযোগ তুলে কলকাতা পুলিশের কাছে জবাব তলব করলেন রাজ্যের বিরোধী দুনেতা শুভেন্দু অধিকারী । একদিকে আজ সকালেই ছাত্র সমাজের ঘাটে নবান্ন অভিযানে বিজয়ী হওয়ার বার্তা জানিয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী । অন্যদিকে ছাত্র সমাজের চার নেতা যারা গতকাল হাওড়া এলাকায় ভলান্টিয়ার-এর কাজে নিযুক্ত ছিলেন, তাদের নিখোঁজের অভিযোগ তুলে জবাব তলব করেছেন প্রশাসনের কাছে ।

নিজের টুইটের মাধ্যমে চার ছাত্র নেতার নাম প্রকাশ্যে এনে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু । গতকাল রাতেই তাদের প্রশাসনের তরফ থেকে গ্রেফতার বা আটক করা হয়েছে । চার ছাত্র নেতার সঙ্গে কোন খারাপ কিছু ঘটলে তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশকে এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube