নিউজটাইম ওয়েবডেস্ক :
রবিবার রাতে গৃহস্থের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর কথা দেশবাসীকে ফের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এইদিন সকালে ট্যুইট বার্তায় এই ঘোষণা করলেন তিনি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একতার প্রতীক হিসেবে রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত লকডাউনে ঘরবন্দি মানুষকে বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ দিন সে কথাই মনে করিয়ে দিতে তিনি টুইট করেছেন। প্রধানমন্ত্রী টুইটারে এ দিন আর কোনও কথা না লিখে শুধুমাত্র হ্যাশট্যাগের মাধ্যমে রাত ৯টায় ৯মিনিটের জন্য আলো নেভানোর কথা উল্লেখ করেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

