ফের নিম্নচাপের ভ্রুকুটি, কী প্রভাব বঙ্গে?

২৯ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ । দক্ষিণ বাংলাদেশের ওপর সৃষ্ট নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে, যা উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে । মৌসুমী অক্ষরেখার সক্রিয় জয়সলমীরের ওপর গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের উপর দিয়ে সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।

মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা । আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্র উত্তাল হবে, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে ।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে আগামী ২৪ ঘণ্টায় । মঙ্গলবার সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা ৭ জেলায় । হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদীয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ ৮ জেলায় । কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫ জেলায় । ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় । কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে ।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই । নিচের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube