নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে সব জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা । ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও ।

সিস্টেম
উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে । দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যাবে । মৌসুমী অক্ষরেখা জয়সলমীর ও মধ্যপ্রদেশের উপর দিয়ে সিদ্ধি ডালটনগঞ্জ বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।

ফিশারম্যান অ্যালার্ট
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা । আজ সোমবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্র উত্তাল হবে, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে ।

দক্ষিণবঙ্গ

আজ সোমবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা । অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত জেলায় । হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা । ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ আট জেলাতে । কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে ।

উত্তরবঙ্গ

আজ সোমবারে বসবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।

কলকাতা
আজকেও মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সতর্কতা । মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমিটার।

ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির আশঙ্কা রাজস্থান মধ্যপ্রদেশ এবং গুজরা । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খন্ড ওড়িশা কঙ্কন গোয়া এবং কর্ণাটক রাজ্যে । ভারী বৃষ্টির সতর্কতা থাকবেই জম্মু-কাশ্মীর লাদাখ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুনাচল প্রদেশ এবং কেরল ও মাহেতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube