সপ্তাহান্তে দুর্যোগ দক্ষিণবঙ্গে! কেমন থাকবে আবহাওয়া?

আগামী তিন চার দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে অবস্থান করবে এই নিম্নচাপ। এরপর ক্রমশ বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলেওই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।   

রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube