চিনের পরীক্ষাগারই করোনার উৎপত্তিস্থল! আমেরিকার পর এবার মুখ খুলল ব্রিটেন

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ববাসীর চিন্তার কেন্দ্র বর্তমানে রয়েছে মারণ ভাইরাস করোনা। চিন, ইতালি, স্পেন ও আমেরিকার পর এবার ব্রিটেনেও চলছে মৃত্যু মিছিল। তাই আমেরিকার সুরে এবার সুর মিলিয়ে চিনের দিকে আঙুল তুলল ব্রিটেন। এদেশের দাবি, ‘চিনের গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।’ যদিও ব্রিটেনের এই দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছে ব্রিটেনের চিনা দূতাবাস। 

করোনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে গোটা বিশ্বে। ইতালি, ফ্রান্স, স্পেন ও আমেরিকার পর ব্রিটেনেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিনরাত গবেষনা চালিয়েও মিলছেনা এই মারণ রোগের প্রতিষেধক। এমনকি এই ভাইরাসের উৎপত্তি নিয়েও দানা বেঁধেছে একাধিক প্রশ্ন। আমেরিকা পর আরও অনেকেরই দাবি, চিনিই তার শত্রু দেশগুলিকে বিপদের মুখে ঠেলে দিতে এই জৈব অস্ত্র তৈরি করেছে। এবার সেই একই কথা শোনা গেল ব্রিটেনের মুখেও। এহেন দাবির পরেই মুখ খুলেছেন চিন দূত জেং রং। তাঁর কথায়, “চিনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা। করোনা ভাইরাসের জেরে চিন ও তার নাগরিকেরা যেভাবে আত্মত্যাগ করেছেন, তাতে তাঁদের বিরুদ্ধে এহেন অভিযোগ করা মানে তাঁদের একপ্রকার অসম্মান করা। যদি চিনের গবেষণাগারে এই জীবাণু তৈরি হত, তাহলে সেখানে এত মৃত্যু ঘটত না।”

ব্রিটেনকে করোনার হাত থেকে রক্ষা করতে ইতিমধ্য়েই সেদেশে জরুরি কমিশন তৈরি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জরুরিকালীন কমিটি কোবরা ‘ডেইলি মেল’ নামে সেদেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, চিনের গবেষণাগার থেকে জীবাণু ছড়ানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। একইসাথে কোবরা, ২০১৮ সালে চিনের সংবাদপত্র পিপলস ডেলি চায়নার একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, চিনের ভাইরোলজি ইন্সটিটিউট এক ভয়ঙ্কর জীবাণু নিয়ে গবেষণা চালাচ্ছে। এছাড়াও একটি সুত্র থেকে জানি গিয়েছিল, করোনায় প্রথম আক্রান্ত হয়েছিলেন উহানের ওই পরীক্ষাগারের বিজ্ঞানীরা। যদিও ব্রিটেনের এই অভিযোগকে নিন্দা করেছেন চিনা দূত জেং রং।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube