আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে মিছিল করায় তিনটি স্কুলকে শোকজ করল জেলা শিক্ষা দফতর। শুক্রবারই স্কুলগুলিকে নোটিস পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাই স্কুল- এই তিনটি স্কুলকে নোটিস পাঠানো হয়েছে। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে,ময়না তদেন্ত তা জানানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল সব মহল। তেমনই তিন স্কুলের প্রাক্তনী সহ পড়ুয়ারা মিছিল করে। এবার ওই তিন স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে জবাব চাইল জেলা শিক্ষা দফতর।
জেলা শিক্ষা দফতরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী। নির্ধারিত সময়ের মধ্যে স্কুল কর্তৃপক্ষরা জবাব না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই শোকজ নিয়ে বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা বলেন প্রাক্তন কিছু ছাত্র মিছিল করেছিলো। স্কুল ছুটির পর সেই মিছিল হয়েছিল। শিক্ষকরা তাতে অংশ নেয়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

