প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ, আরও বিপাকে সন্দীপ ঘোষ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে । যার জেরে কার্যত আরও বিপাকে পড়লেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক সহ অফিসারদের বদলির মতো অভিযোগও । একই সঙ্গে অযোগ্যদের কাজের বরাত দেওয়া সহ একাধিক বিষয়ে প্রভাব খাটিয়ে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার মতো অভিযোগও প্রকাশ্যে আসছে । সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয় করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে !

পাশাপাশি, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আনা ১৫ রকমের অভিযোগ তোলা হয়েছে । তাঁর বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা, ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজনপোষণ, অযোগ্যদের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি । রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে এড়িয়ে, বেআইনিভাবে ২ চাকার গাড়ি পার্কিংয়ের বেনামি ব্যবসা, এমনকী, ভেন্ডারদের থেকে ২০% ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube