আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযান করে বঙ্গ বিজেপি। কর্মসূচি কিছুদূর এগোতেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। আটক করা হয় শুভেন্দু অধিকারী সহ অভিযানে সামিল হওয়া একাধিক নেতাকে। এরপরই বিরোধী দলনেতাকে আটক ও পুলিশি বাধার বিরুদ্ধে জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। শুক্রবার থানা ঘেরাও কর্মসূচি করতে গিয়ে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই বিজেপির থানা ঘেরাও কর্মসূচি শুরু হয় শুক্রবার। এদিন বিজেপির নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা বিভিন্ন জেলায় থানা ঘেরাও করে। নন্দীগ্রাম থানা এলাকাতেও বিপুল উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে থানার গেট বন্ধ করে তাঁদের ভিতরে ঢুকতে বাধা দিলেও সেই গেট খুলেই বিজেপি কর্মী ও নেতৃত্ব থানায় ঢুকে পড়ে এবং তাঁরা থানায় ওসির কাছে ডেপুটেশন জমা দেয়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

