টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা। এর মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাসতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম অঞ্জনা বিশ্বাস। তিনি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন। গতকাল সন্ধ্যে থেকেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে যায় দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকা। বাড়ি ফেরার পথে একটি পোস্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের কথায়, তাঁরা একটি বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান ওই মহিলা জলের মধ্যে পোস্টের সাথে বিদ্যুৎকৃষ্ট হয়ে পড়ে আছেন। খবর পেয়ে বারাসত থানার পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসীরা। কীভাবে বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ তার খোলা অবস্থায় পড়েছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

