আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কোটি কোটি সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে টালা থানায় ডেকে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ । টালা থানায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, একজন আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় দুর্নীতির অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । জানা গিয়েছে, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট এর ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
পাশাপাশি, নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ্যে আনার কারণেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা রুজু করা হয়েছে । প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ । প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও এই একই অভিযোগ উঠেছিল । এবার সেই নিয়েও ব্যবস্থা নিল কলকাতা পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

