রাজ্যে ভারী বৃষ্টি, জারি সতর্কতাও

রাজ্যে চলছে বর্ষা । আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে । তবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ।

নিম্নচাপ
নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশে, তবে জানা যাচ্ছে ধীর গতিতে সেটি পশ্চিম দিকে এগোচ্ছে । আগামী ২৪ ঘন্টায় এটি বাংলা পেরোবে । পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী দু-তিন দিনে ঝাড়খন্ডের দিকে যাবে ।

সিস্টেম

মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, দেওমালি, কানপুর, পাটনা হয়ে উত্তর বাংলাদেশের নিম্নচাপ এলাকা । তারপর পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশে । একটি নিম্নচাপ রয়েছে পূর্ব-মধ্য আরব সাগরে যেটি গোয়া ও মহারাষ্ট্র উপকূলে অবস্থান করছে ।

সমুদ্রের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, সমুদ্র উত্তাল হবে । ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের গভীরে । তাই শনিবার ও রবিবার এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা । মৎস্যজীবীদের জন্য উইকন্ডে সতর্কবার্তা । শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা সমুদ্রের ভেতরে রয়েছেন উত্তর বঙ্গোপসাগরে; তাদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ আবহাওয়া দফতরের ।

দক্ষিণবঙ্গ

আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বেশ কিছু জেলায় । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় । ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ।

উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা । শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ।

উত্তরবঙ্গ

আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলায় । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা । রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।

কলকাতা

আগামীকাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের । আজ মূলত মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কলকাতা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২১.৮ মিলিমিটার ।

ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, সিকিম, বিহার, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক রাজ্যে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উড়িষ্যা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube