বঙ্গোপসাগরে নিম্নচাপ, রয়েছে ভারি বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় । বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে । মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।

সমুদ্রে সতর্কবার্তা
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে । ঘন্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের ভেতরে । মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয় । মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ।

সিস্টেম

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। আগামীকালের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে । এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগোবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। তিন দিনের মধ্যে এটি ঝাড়খন্ড ও সংলগ্ন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে । এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা । অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে ।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই । এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত । আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে ।

দক্ষিণবঙ্গ

সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের জেলাগুলিতে । হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা । ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে । মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এবং নদীয়া জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা । বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গ

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুরে ।মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস । বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।

কলকাতা

আজ কয়েক পশলা নিবিড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের বৃষ্টি শহরে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৯.৫ মিলিমিটার ।

ভিনরাজ্যে
বাংলা বিহার ঝাড়খণ্ডে অতিভারি বৃষ্টির সম্ভাবনা । ওড়িশাতে ও প্রবল বৃষ্টির আশঙ্কা। অতিভারি বৃষ্টি হবে রাজস্থান ছত্রিশগড় তামিলনাড়ু কেরালা মাহে পন্ডিচেরি এবং কর্নাটকে । ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ হরিয়ানা চন্ডিগড় উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা অরুনাচল প্রদেশে । পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube