আরজি করকাণ্ডের উত্তেজনার মধ্যেই কলকাতায় উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। বুধবার সকালে আনন্দপুরে রাস্তার ধারের ঝোপের মধ্যে তাঁর দেহ দেখতে পায় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ইএম বাইপাস থেকে নোনাডাঙা চিনা মন্দিরের দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানকার ঝোপের মধ্যে দেহটি পড়ে ছিল। এদিন সকালে কয়েকজন প্রাতঃভ্রমণকারী প্রথম দেহটি দেখতে পায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। এছাড়া আরও জানায়, মৃত মহিলার হাতে ঘড়ি এবং কানে দুল ছিল, তাই চুরি বা ডাকাতির উদ্দেশ্য নয় বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি মহিলাকে কোনও যৌন নির্যাতন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় মোতায়েন রয়েছে আনন্দপুর থানার পুলিশ।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে এক তরুণী মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সঞ্জয় রাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে তোলপাড় গোটা দেশ। নারী সুরক্ষা ও বিচারের দাবিতে চলছে আন্দোলন। এরইমধ্যে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

