আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে এক জুনিয়র মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্বাস্থ্য ভবন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে।
জানা গিয়েছে, মৃত তরুণী আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন। তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। এরপর শুক্রবার সকালেই চারতলার সেমিনার হলে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্বাস্থ্য ভবনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। গতকাল রাতে কারা ডিউটিতে ছিল? ঠিক কী হয়েছিল? নিরাপত্তারক্ষী কারা ছিলেন? সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, কলকাতার অন্যতম ব্যস্ত হাসপাতাল আরজি কর মেডিক্যাল। জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য পড়ুয়াদের মধ্যেও দেখা যাচ্ছে আতঙ্ক।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

