পাকিস্তানকে ‘ধোঁকা’ চিনের, করোনা ঠেকাতে অন্তর্বাসের কাপড়ে তৈরি মাস্ক পাঠল ‘পরম বন্ধু’

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা বিশ্ব। আর এই মারণ ভাইরাসের কামড় থেকে বাদ পড়েনি ইমরান খানের দেশও। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। এই পরিস্থিতিতে দেশের সুরক্ষার স্বার্থে বন্ধু চিনের ওপর আস্থা রাখে পাক প্রশাসন। আর সেই ভরসার সুযোগ নিয়ে ইমরানের দেশকে ধোঁকা দিল ‘পরম বন্ধু’ চিন। 

প্রতিশ্রুতি অনুসেরে  এন 95 মাস্ক পাঠানের কথা ছিল চিনের। কিন্তু তাঁর পরিবর্তে আন্ডারওয়ারের কাপড় দিয়ে তৈরি মাস্ক এল ইমরানের দেশে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে খবর। চিনের এই কার্যকলাপে বেজায় চটেছে পাক প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী ও পাকিস্তানি মিডিয়া। একইসাথে চিনা প্রশাসনকে ভৎর্সনাও করেছে পাক মিডিয়া। কিন্তু চিন হঠাৎ পাকিস্তানের সাথে কেন এমন করল? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানী সংবাদ মাধ্যমের ওই ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

ইমরানের দেশে করোনা যেভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাতে করোনাকে ঠেকাতে মাথায় হাত পড়েছে পাক প্রশাসনের। এই পরিস্থিতিতে বন্ধু চিনের ওপরই ভরসা করেছিল ইমরান খান। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইতিমধ্যেই চিন থেকে পাটানো মাস্কগুলি পৌঁছে গিয়েছে। এর পরেই পাকিস্তানের এক সংবাদ মাধ্য়েমের তরফে জানানো হয়, চিনের যেখানে এন 95 মাস্ক পাঠানোর কথা, সেখানে তারা অন্তর্বাসের কাপড় দিয়ে তৈরি মাস্ক পাঠিয়েছে। পাশাপাশি ওই সংবাদমাধ্যমের তরফে আরও জানা যায়, সিন্ধু প্রদেশে যখন ওই মাস্ক আসে তা পরীক্ষা না করেই সোজা পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। হাসপাতেলে ওই মাস্কগুলি যখন খোলা হয়, তখনই প্রকাশ্যে আসে আসল বিষয়টি। 

চিকিৎসকদের কথায়, ওই মাস্কে করোনার কবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সক্ষম নয়। করোনা ঠেকানোর কোন ব্যবস্থাও তাতে নেই। দেশের এহেন সংকটের দিনে বন্ধুর ওপর ভরসা রেখে ইমরানের দেশকে এতটা ঠকতে হবে, তা হয়তো আগে ভাবা যায়নি। সুতরাং বলা চলে বর্তমানে করোনাকে ঠেকানো পাকিস্তানের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। 

 

 

 

 

 

 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে মাস্ক চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেখানে তাঁরা চিনের কাছ থেকে পেল আন্ডারওয়ার তৈরির কাপড়ের মাস্ক। একাজের জন্য রীতিমতো চটেছে পাক স্বাস্থ্যকর্মী তথা পাকিস্তানি মিডিয়া। পাকিস্তানের সংবাদমাধ্যম এর জন্য চিনকে রীতিমতো আক্রমণ করেছে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube