গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা । আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই । এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি, লখনৌ সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । গুজরাট, রাজস্থান এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত ।
দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে । উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে । এর ফলে দক্ষিণবঙ্গ, ঝাড়খন্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা ।
দক্ষিণবঙ্গ
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে । বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর । অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় । আরও ৫ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর সহ হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি অন্যান্য জেলাতেও।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় । রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ।
উত্তরবঙ্গ
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি এবং মালদা জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও । উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । পার্বত্য দু-এক এ জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে । নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা
আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার ।
ভিনরাজ্যে
ওড়িশাতে প্রবল বৃষ্টির আশঙ্কা । অতিভারি বৃষ্টি হবে, ঝাড়খন্ড বিহার রাজস্থান ছত্রিশগড় তামিলনাড়ু কেরালা মাহে পন্ডিচেরি এবং কর্নাটকে ।ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ হরিয়ানা চন্ডিগড় উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা অরুনাচল প্রদেশে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

