দলের সঙ্গে বাড়ল দুরত্ব, পদ হারালেন শান্তনু সেন

আরজি কর কাণ্ডের উত্তাপের মাঝেই এবার দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ল শান্তনু সেনের ।  একদিকে যেমন হাতছাড়া হল আরও একটি পদ, তেমনই হাতছাড়া হল পুরসভার ঘরও । কার্যত কোপের মুখে পড়লেন তাঁর স্ত্রীও ।

ইতিমধ্যেই আরজি কর কাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় শান্তনু সেনকে । তারপর দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ।এরই মধ্যে কেড়ে নেওয়া হল শান্তনুর হেলথ অ্যাডভাইজার পদ । KMC কাউন্সিলর ক্লাবের ঘরও হাতছাড়া হল তাঁর ।

তবে শুধু তিনিই নন, দলের সঙ্গে শান্তনুর দূরত্বের জেরে এবার কার্যত কোপের মুখে পড়লেন তাঁর স্ত্রী তথা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনও । বোরো হোয়াসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয় তাঁকেও ।

অপরদিকে মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এই রকমের কোনও পদ নেই  । তবে ২০২২ সালের বিজ্ঞপ্তিতে দেখা যায় মেয়রের অনুমতিতেই শান্তনু সেনকে হেলথ অ্যাডভাইজারের পদে নিয়োগ করা হয় ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube