ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিক্ষুব্ধ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরাসরি এনডিএতে আমন্ত্রণ কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঁঝির। ঝাড়খন্ডের শাসক শিবিরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন চম্পাই। আর তার জেরে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রবীণ নেতা । তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে চর্চা।
রবিবার চম্পাই নিজেই তাঁর রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে তিনটি বিকল্পের কথা জানিয়েছেন । তার একটি হল, রাজনীতি থেকে অবসর । দ্বিতীয়, নিজে কোনও দল বা সংগঠন তৈরি করা । আর শেষটি হল, নতুন পথে সঙ্গী পাওয়া গেলে, তাঁর সঙ্গেই বাকি পথটা হাঁটা । এই তৃতীয় বিকল্প নিয়েই যত আলোচনা ।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরাসরি না বললেও চম্পাই বিজেপির হাত ধরতে চান, সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন । রবিবার রাতেই পাঁচ বিধায়ক কে সঙ্গে নিয়ে দিল্লি এসেছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

