প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান বাম নেতা । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ।
বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি । ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । পরিবার সূত্রে জানা যায় আজ সকালে তাঁর জ্বর বাড়ে । আজই তাঁর সিওপিডি অ্যাটাক হয় । ফলে ক্রমশ নামতে থাকে তাঁর স্যচুরেশন লেভেল । এরপরই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় রাজ্যের অন্তিম বাম মুখ্যমন্ত্রীর ।
জানা যায় আপাতত পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তাঁর দেহ । আগামীকাল সকালে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে । NRS হাসপাতালে মরনোত্তর দেহদান করা হবে বলেও জানা যায় ।
দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক ক্যারিয়ার তাঁর । একদিকে যেমন সামলেছেন স্বরাষ্ট্র দফতর,দক্ষ হাতে সামলেছেন তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বও । ১৯৭৭ সালে জ্যোতি বসুর মন্ত্রী সভায় মন্ত্রিত্ব পান তিনি । ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন তিনি । ১৯৯৯ সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন । ২০০১-২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

