শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । পাশাপাশি, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি এইমস এর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । একই সঙ্গে জানা যায়, কর্মরত মহিলা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতেও শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি এইমস এর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন ।
এই মর্মে এইমস এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা । চিঠিতে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্যাবরেটরি বন্ধ থাকবে ।
আইএমএ এর এই কর্মবিরতির জেরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সকাল থেকেই ওপিডির চেহারা শুনশান । গুটিকয়েক রোগী এসেছেন, কিন্তু চিকিৎসা পরিষেবা পাবেন কি না সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

