জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এছাড়া হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও জানানো হয়েছে। কবে, কত দফায় হবে নির্বাচন!
নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণা অনুযায়ী, জম্মু-কাশ্মীরে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ১ অক্টোবর তিন দফায় ভোট গ্রহণ হবে। ১ অক্টোবর হরিয়ানায় হবে এক দফার ভোট। বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ অক্টোবর।
সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই সাংবাদিক বৈঠক করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চলতি বছরেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে এদিন এই দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

