সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে মৃদু কম্পন হওয়ায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের নামচি থেকে ৯ কিলোমিটার দূরে।
সূত্রে খবর, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ছিল উৎপত্তিস্থল। যা দার্জিলিং থেকে ২২ কিলোমিটার দূরে সিকিমের রাবাংলার কাছে অবস্থিত। শুক্রবার সকাল ৭ টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। বড় কোনও ক্ষতি হয়নি। তবে উৎসস্থলের নিকটবর্তী এলাকার বসতবাড়ির কাচের জানলা, ভেঙে গিয়েছে। সেখানে হালকা কম্পন অনুভূত হয়েছে বলেই খবর।
একদিকে ভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। এরই মধ্যে ভূমিকম্পের খবর আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। তবে গোটা সিকিম জুড়েই ভূমিকম্প অনুভূত হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

