দক্ষিণে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি!

সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরম আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ওইয়াড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে। বুধবার প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে কিছু কিছু জেলায় বৃষ্টি চলবে।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩৩ ডিগ্রির মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই গোটা সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং এই দুই জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube