আর জি কর কাণ্ডে তদন্ত শুরু সিবিআই-এর

আর জি কর কাণ্ডের তদন্তে শহরে এল সিবিআই । বুধবার কলকাতায় পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞ সহ মেডিক্যাল এক্সপার্টরা । অন্যদিকে সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর সেমিনার রুমের বিপরীত দিকের ঘরের সংস্কার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

আজই সিবিআইয়ের একাধিক ফরেনসিক বিশেষজ্ঞ এবং মেডিক্যাল এক্সপার্টরা দিল্লি থেকে এসে পৌঁছেছেন কলকাতায় । ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে ধর্ষণ, খুন সহ ৪টি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর ।  খতিয়ে দেখা হতে পারে কর্তব্যরত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল লিস্টের ডিটেইলস । এছাড়াও, শিয়ালদহ আদালতে FIR জমা দিতে পারে সিবিআই ।

পাশাপাশি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের চতুর্থ তলায় সেমিনার রুমের বিপরীত দিকের ঘরের সংস্কার বন্ধ রাখার নোটিশ দিল সিবিআই ।  সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

একই সঙ্গে, জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই সেমিনার রুমের বিপরীত দিকের ঘরের সংস্কার নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারীরা । তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ আনেন তাঁরা ।

এই বিষয়ে প্রধান বিচারপতি জানান, তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে; তাঁরা জানে কী করতে হবে । তাঁর স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে আলাদা করে আবেদন পত্র দাখিল করার প্রয়োজন নেই । তবে প্রয়োজন হলে সোমবার আবেদন পত্র দাখিল করা যেতে পারে বলেও তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube