আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

হাইকোর্টে আর জি কর মামলা । পুলিশের তদন্তে সংশয় । সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন । এরই মধ্যে মঙ্গলবার আরজি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ২৪ ঘণ্টার মধ্যে CCTV ফুটেজ সহ সব নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হল রাজ্যকে ।

আর জি কর মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে জানানো হয় আদালতের পর্যবেক্ষণে হবে তদন্ত । এই মামলায় পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে রাজ্য । এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন ঘটনা ঘটার ৫ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই । সিবিআই আধিকারিককে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি ।পাশাপাশি তিনি মন্তব্য করেন, প্রিন্সিপাল বা সুপার কেন মামলা দায়ের করলেন না সেটা বিস্ময়ের ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিরল এবং ব্যতিক্রমী ক্ষেত্রে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া যায় । অথবা রাজ্যের তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয় তাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া যায় । প্রসঙ্গত উল্লেখ্য, মামলায় দাবি করা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সিবিআই কে তদন্তভার দেওয়া হলে রাজ্যের কোন আপত্তি নেই ।

একই সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে সমান গুরুত্বপূর্ন পদে বসানো হল ? এই প্রসঙ্গে তাঁর আরও নির্দেশ, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছুটির আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না । পাশাপাশি, চিকিৎসকরা যাতে আবারো সাধারণ মানুষের চিকিৎসা শুরু করেন তার জন্য আদালতে অনুরোধ করছে প্রধান বিচারপতি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube