পুলিশে অনাস্থা, আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার!

আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য ও দেশ । আপনারা সকলেই জানেন সোমবার সিবিআই তদন্ত দাবি করে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি দু’টি  জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ।  এবার আদালতের দ্বারস্থ হল নির্যাতিতার পরিবারও ।

কলকাতা পুলিশের তদন্তে সংশয় রয়েছে । তাই আদালতের নজরদারিতে তদন্ত চান আরজিকর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবার ।মামলা করার অনুমতি দেয় উচ্চ আদালতও ।  

চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । নিহত তরুণীর মা ও বাবার আশঙ্কা তদন্ত ঠিক পথে এগোচ্ছে না । এমনটাই দাবি করে মঙ্গলবার হাইকোর্টে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আবেদন জানান তাঁরা । আবেদনে তাঁরা জানান, তাদের মেয়ের খুনের পিছনে অনেকেই জড়িয়ে রয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube