আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য তথা দেশ । এরই মাঝে সোমবার পদত্যাগ করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তাতেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা । অন্যদিকে এই ঘটনায় পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।
আরজি কর কাণ্ডের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । একই সঙ্গে সরকারি চাকরি থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি । এই প্রসঙ্গে তিনি জানান, ‘কোনও চাপ নেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি । এই অপমান নিতে পারছি না । আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে । এমনটাই বিস্ফোরক মন্তব্য সন্দীপ ঘোষের । তবে তাঁর মৌখিক পদত্যাগ মানতে নারাজ আন্দোলন রত ছাত্র-ছাত্রী ও জুনিয়র চিকিৎসকরা । তাঁদের দাবি লিখিতভাবে পদত্যাগ করতে হবে সন্দীপ ঘোষকে । একই সঙ্গে আন্দোলনকারীদের তাঁরা বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানান ।
অন্যদিকে আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্যাতিতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন । এদিন তিনি আরও জানান, ‘ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির দাবি জানাব ।দোষীদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে । সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল?
এই প্রসঙ্গে রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি রবিবার পর্যন্ত বিষয়টির কিনারা করতে না পারলে CBI এর উপর তদন্তভার দিয়ে দেওয়ার কথাও জানান তিনি । তিনি বলেন,’CBI-র সাফল্যের হার খুবই কম । তবুও মানুষের সন্তুষ্টির জন্য CBI তদন্তে রাজি আমরা’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

