মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হাতির হামলায় প্রাণ হারাল দুই যুবক, শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত হলদিবাড়ি মোড় এলাকায়।
জানা গিয়েছে, মৃত দুই যুবকের বাড়ি বানারহাট থানার অন্তর্গত তোতাপাড়া চা বাগানে। শনিবার রাতে মোটরবাইকে করে একসঙ্গেই বাড়ি ফিরছিলেন দু’জন। সেইসময়েই হাতির মুখোমুখি পড়ে যায় তাঁরা। আচমকাই তাঁদের উপর হামলা চালায় হাতি। এক ব্যক্তি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি তাঁর নজরে আসে। তিনি দ্রুত বানারহাট থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন্যপ্রাণী স্কোয়াডের এর কর্মীরাও।
হাতির হামলায় মোটরবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃতদের মধ্যে একজনের বয়স ১৮ ও আরেক জনের বয়স ১৯ বছর ছিল বলে জানা গিয়েছে। রবিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একদিকে যেখানে দুটি তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, অন্যদিকে, হাতির হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

