নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে আরজি কর হাসপাতাল চত্বর । চিকিৎসককে ‘ধর্ষণ করে খুন’ করার অভিযোগে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নামেন নার্সিং পড়ুয়ারা । ইতিমধ্যেই জানা গিয়েছে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামের ১ ব্যক্তিকে ।
তদন্তে নেমে চিকিৎসকের দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ছেঁড়া হেডফোন । ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয় সেটিকে । আর সেই হেডফোনের সূত্রেই গ্রেফতার করা হয় ১ ব্যক্তিকে । ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রায় । লালবাজার সূত্রের খবর, জেরার সময় বয়ানে অসঙ্গতি মেলাতেই গ্রেফতার করা হয় ব্যক্তিকে । অন্যদিকে পুলিশ সূত্রে খবর, গলা টিপে মারা হয় ওই মহিলা চিকিৎসককে । ময়নাতদন্তের তথ্য অনুযায়ী জানা যায় চিকিৎসকের গলা এত জোরে টেপা হয় যে তাঁর কলার বোন ভেঙে যায় । এরপর মৃত্যু আরও নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় তাঁর । এই ঘটনায় প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য । জানা যাচ্ছে, অনলাইনে খাবার অর্ডার দেন নির্যাতিতা । রাত ১২ টা নাগাদ রাতের খাবার খান তিনি । ঘটনার দিন তাঁর সঙ্গে ছিলেন আরও ৪ জন চিকিৎসক । খাওয়ার পর চলে যান চিকিৎসকরা । তারপর কম্বল নিয়ে শুয়ে পড়েন নির্যাতিতা । এরপর CCTV ফুটেজ খতিয়ে দেখা যায় ভোর ৪টে নাগাদ সেমিনার রুমে যায় সঞ্জয় । ৪৫ মিনিট পর সেমিনার হল থেকে বেরিয়ে যায় সে । তদন্তে নেমে মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা হয় ছেঁড়া হেডফোন । তবে CCTV ফুটেজ অনুযায়ী সেমিনার হল থেকে বেরনোর সময় সঞ্জয়ের কাছে হেডফোন ছিল না বলেই জানা যায় । হেডফোনের সূত্রেই আটক করা হয় ১ সঞ্জয়কে । পাশাপাশি জানা যায়, নির্যাতিতা মহিলা চিকিৎসক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । প্রায় অচৈতন্য অবস্থাতেই তাঁকে ধর্ষণ করে সঞ্জয় । তরুণী বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন । সঞ্জয়ের শরীরেও নখের আঁচড় মিলেছে বলে খবর । ধর্ষণ করে বেরিয়ে মদ্যপানও করে সঞ্জয় । আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

