খুব শীঘ্রই সংকট কেটে যাবে, ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে  বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি। শুক্রবার সকালে তাঁকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।‘ তিনি আরও লেখেন, ‘আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।‘

সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে পড়ুয়ারা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বাংলাদেশ। প্রাণহানি হয়েছে বহু। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গর্জে ওঠে পড়ুয়ারা। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। গত ৫ আগস্ট গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এসবের মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালনা করা হবে। আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনেই মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী প্রধান হিসেবে নির্বাচন করা হয়। বৃহস্পতিবার শপথ নেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের সম্পর্ক বরাবরই ভালো। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube