‘নীতি’কাণ্ডের রেশ বিধানসভায়, তৃণমূলের নিন্দা প্রস্তাব, ওয়াক আউট বিজেপির

নীতি আয়োগের বৈঠকে কথা বলতে দেওয়া হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করল রাজ্যের শাসক দল। আলোচনার মাঝেই প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করে প্রধান বিরোধী দল বিজেপি। তাঁদের পাল্টা দাবি, এই অভিযোগ মিথ্যে।

গত শনিবার দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বঞ্চনার কথা বলতে গিয়েই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। তার প্রতিবাদ জানিয়েই তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউটের সিদ্ধান্ত নেন। তার প্রেক্ষিতেই নিন্দা প্রস্তাব আনে শাসক দল।

বিজেপির অভিযোগ, নিন্দা প্রস্তাবের আলোচনা বাতিল করে দেওয়া হয় বিধানসভায়। এরপরই তাঁরা ওয়াকআউট করেন। পাশাপাশি স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

উল্লেখ্য, গত শুক্রবার দিল্লির যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘কিছুক্ষণ থাকব। ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব। নাহলে বেরিয়ে আসব। প্রতিবাদ করব। চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলার।‘ শনিবার মুখ্যমন্ত্রীর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। তবে PIB Fact Check-এর তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কার্যত নস্যাৎ করা হয়। তারা পাল্টা দাবি করে, মধ্যাহ্নভোজনের বিরতির পর পুনরায় বলার সুযোগ পেতেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর কলকাতা ফেরার তাড়া থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সপ্তম স্পিকার করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছে বঙ্গ বিজেপি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube