দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

এখনই ভারী বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও চলবে বর্ষণ। আজ কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের ওপর সরে গিয়েছে। এটি ঝাড়খন্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও হরিয়ানা এবং অসমে রয়েছে আরও দু’টি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের সরে বর্তমানে ওড়িশায় অবস্থান করছে। এই অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, হামিরপুর, ডালটনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে ৭ জেলায় (পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর) বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনায়। এছাড়া সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি)। নিচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য জেলায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube