স্বপ্নভঙ্গের পরই অবসর ঘোষণা বিনেশ ফোগতের । প্যারিসে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে কুস্তিকে বিদায় জানালেন তারকা মহিলা কুস্তিগির । বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি ।
বিদায়বেলায় আবেগঘন বার্তা বিনেশের । তিনি লেখেন ‘মা, কুস্তি আমার থেকে জিতে গেল, আমি হেরে গেলাম । আমায় ক্ষমা করো । তোমার স্বপ্ন, আমার সাহস, দুই-ই ভেঙে গিয়েছে । আমার আর শক্তি নেই’ ।
গতকাল অর্থাৎ বুধবার ওজন বিতর্কের মুখে পড়েন ২৯ বছর বয়সী এই কুস্তিগির । ১০০ গ্রাম অতিরিক্ত ওজন এদিন জল ঢেলে দেয় তাঁর অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নে । ওজন বেশি হওয়ায় অযোগ্য ঘোষণা করা হয় তাঁকে । তাই ফাইনালে উঠেও খেলতে পারলেন না তিনি ।
মঙ্গলবার পরপর ৩টি ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনালে উঠেছিলেন তিনি । কিউবার গাজমেন লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেও হল না শেষ রক্ষা । বৃহস্পতিবার জন্য কুস্তিকে বিদায় জানালেন বিনেশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

