প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে এল আরও এক পদক । অলিম্পিক গেমসে শুক্রবার কুস্তিতে ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে । ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতলেন আমন সেহরাওয়াত । এখনও পর্যন্ত মোট ৬ টি পদক জিতল ভারত।
প্যারিসে কুস্তিতে এটিই ভারতের প্রথম পদক । পুয়ের্তো রিকোর ডেরিয়ান ক্রুজকে হারিয়ে এদিন পদক জেতেন ২১ বছর বয়সী ওই কুস্তিগির । এদিন খেলার ফল হয়েছিল ১৩-৫ । অলিম্পিক্সে তিনি ভারতের কনিষ্ঠতম পদকজয়ী ।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, ম্যাচের আগে আমন সাড়ে ৪ কেজির উপরে ওজন ঝরিয়েছিলেন । একদিকে যখন মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে বিনেশ ফোগাতকে ফাইনাল ম্যাচের আগেই অযোগ্য ঘোষণা করে দেওয়া হয়; তখন আমনের অতিরিক্ত ওজন হয়ে দাঁড়িয়েছিল চিন্তার কারণ । তাই এক রাতের মধ্যেই ৪.৬ কিলো ওজন কমিয়ে ফেলেন ২১ বছর বয়সী আমন ।
এখানেই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় । ওজন কমা বা বাড়ার প্রবণতা এক একজনের শরীরের জন্য এক এক রকম হয় । আবার অল্প বয়সীদের ক্ষেত্রে মেটাবলিস্ম ভালো হওয়ার ফলে ওজন ঝরিয়ে ফেলাও অনেকটা সহজ হয় । মূলত সেই কারনেই বয়স কম হওয়ার কারণেই একরাতেই প্রয়োজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি ঝরাতে সক্ষম হন আমন সেহরাওয়াত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

