পদকের হ্যাটট্রিক অধরা মনুর!

ইতিহাসের দোরগোড়া থেকে ফিরলেন মনু বাকের । প্যারিসে পদক জয়ের হ্যাটট্রিক হল না । অল্পের জন্য হাতছাড়া ব্রোঞ্জ । মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শ্যুটার মনু বাকের ।

প্যারিসে জোড়া পদকজয়ী ভারতীয় শ্যুটার মনু শনিবার নেমেছিলেন তৃতীয় পদক জয়ের লক্ষ্য নিয়ে । স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে প্রবল প্রত্যাশা ছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে । বেশ ভালো শুরুও করেছিলেন । দ্বিতীয় সিরিজের শেষে তিনি ছিলেন ৪ নম্বরে । তৃতীয় সিরিজের পর উঠে আসেন দ্বিতীয় স্থানে । সেই সময় এই ইভেন্টে সোনাজয়ী কোরিয়ার জিন ইয়াংয়ের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধান ছিল মনুর ।

তবে শেষ কয়েক মিনিটেই সব ওলট পালট হয়ে গেল । পরপর দুটো পয়েন্ট নষ্ট করে থামতে হল চতুর্থ স্থানে । চলতি অলিম্পিক গেমসের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন । ১০ মিটার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোতকে সঙ্গী করে জিতেছেন আরও একটি ব্রোঞ্জ । শনিবার পদক জিততে পারলে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে তিনটি পদক জয়ের নিজর গড়তেন মনু বাকের । আপাতত সেই স্বপ্ন অধরাই থেকে গেল হরিয়ানার বছর ২২-এর এই শ্যুটারের ।

সুপার –

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube