‘শরিক নির্ভর’ বাজেট! সুর চড়িয়ে সংসদ ভবনে বিক্ষোভ কর্মসূচি বিরোধী নেতৃত্বের

তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মোদী সরকার, তবে মেলেনি একক সংখ্যাগরিষ্ঠতা । অভিযোগ উঠছে তাই কার্যত বিজেপির শরিক দলগুলিকে সন্তুষ্ট করেই পেশ করা হল এবারের বাজেট । শরিক রাজ্যে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ । এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলের নেতৃত্বও । সেই মতো সংসদ ভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী নেতৃত্ব ।

এদিন কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে, সংসদ ভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্ডি জোট ।এমনকি নীতি আয়োগের বৈঠকও বয়কট করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস । সেই মতে, নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা । পাশাপাশি বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনও ।

তবে এখনই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস । সুত্রের খবর,নীতি আয়গের বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, মঙ্গলবারের বাজেট অধিবেশনে দেখা যায় বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য দরাজ হস্তে বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ । তবে সেই উলনায় এক প্রকার বঞ্চিত রয়ে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির শাসিত রাজ্যগুলি ।

প্রসঙ্গত, মঙ্গলবারের বাজেট অধিবেশনের পরই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠক সারেন ইন্ডি জোট । এই বৈঠকে  উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শিবসেনার সঞ্জয় রাউত , তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন নেতৃত্ব । জানা যায়, বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়ে আজ অর্থাৎ বুধবার সংসদ ভবনের চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিরোধী দলগুলি ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube