অভিষেকেই পদক স্বপ্নিলের

অলিম্পিক্স অভিষেকেই দেশকে পদক এনে দিলেন স্বপ্নিল কুসালে । পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি । এই নিয়ে চলতি অলিম্পিক্স থেকে তিনটি পদক এল দেশে । আর তিনটিই শ্যুটিং থেকে, যা ভারতের অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম ।

এদিন নিলিং রাউন্ড ৬ নম্বরে শেষ করেছিলেন স্বপ্নিল । প্রোন রাউন্ডে উঠে আসেন পাঁচে । এরপর স্ট্যান্ডিং রাউন্ডের প্রথম সিরিজেই চারে জায়গা করে নেন স্বপ্নিল । এই রাউন্ডেই উঠে আসেন তিনে । এবং শেষ পর্যন্ত জায়গা ধরে রেখে পদক নিশ্চিত করেন স্বপ্নিল । প্রথম ভারতীয় হিসাবে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে পদক জিতলেন মহারাষ্ট্রের এই শ্যুটার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube