ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ভারী-অতিভারী বৃষ্টির সতর্কতা!

বাংলায় বর্ষা প্রবেশ করলেও লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত ছিল দক্ষিণবঙ্গ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটানা বৃষ্টি দক্ষিণের সব জেলায়। তবে আর্দ্রতা বেশি থাকার কারণে ঘামের অস্বস্তি রয়েছে। আর কতদিন বৃষ্টি চলবে? কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া) অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে না। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube