সপ্তাহজুড়েই বাংলার সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ- উভয়ভাগেই চলবে বর্ষণ। বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কি অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে? কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন চলবে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে কমতে পারে বৃষ্টি।
উত্তরবঙ্গের (North Bengal) উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আজ উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার কলকাতায় (Kolkata Weather) আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

