দিল্লির কোচিং সেন্টারের পর এবার রাজস্থান, বাড়ির বেসমেন্টে জল ঢুকে মৃত্যু একই পরিবারের এক শিশু সহ তিনজনের।
টানা বৃষ্টিতে ভাসছে জয়পুরের বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জয়পুরের বিশ্বকর্মা অঞ্চলের একটি বাড়ির বেসমেন্টে পরিবার নিয়ে থাকতেন বিহার থেকে আসা এক পরিযায়ী শ্রমিক। প্রবল বৃষ্টিতে ওই বেসমেন্টে জল ঢুকে যায়। ৪ বছরের শিশুকন্যা ও স্ত্রী সহ জলে ডুবে যান তিনজনেই। উদ্ধারকার্য শুরু হলে তল্লাশি চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির জেরে দিল্লির এক কোচিং সেন্টারের বেসমেন্তে জল ঢুকে মৃত্যু হয় তিন আইএএস পড়ুয়ার। সেই ঘটনায় রং লেগেছিল রাজনীতির। দিল্লির শাসক দল আপের বিরুদ্ধে সরব হয়েছিল রাজনতিক দলগুলি। দুর্নীতির অভিযোগ আনে বিজেপি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কার্যত সেই একই দুর্ঘটনার সাক্ষী থাকল জয়পুর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

