বাংলার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে? আজ দিল্লিতে বৈঠক রাহুল-খাড়গের

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে মেয়াদ শেষ হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর। এবার কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আজই হতে পারে সিদ্ধান্ত। বঙ্গ কংগ্রেসের প্রধানকে বাছতে সোমবার দিল্লিতে বৈঠকে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী।  এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অধীর চৌধুরীও।

সূত্রে খবর, আজ বিকেলে দিল্লিতে এই বৈঠক হবে। রাহুল গান্ধী (Rahul Gandhi), খাড়গে এবং অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত থাকতে পারেন দীপা দাসমুন্সি, প্রদীপ ভট্টাচার্য সহ প্রমুখ। নতুন সভাপতি বাছাইয়ের পাশাপাশি বাংলায় কংগ্রেসের ভরাডুবির কারণ বিশ্লেষণ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে। এরপর থেকেই তাঁর প্রদেশ কংগ্রেস সভাপতি পদের স্থায়িত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে তাঁর মেয়াদ শেষ হওয়ায় বৈঠকে কংগ্রেস হাইকমান্ড। অধীর চৌধুরীকেই তাঁর পুরনো দায়িত্বে ফেরানো হবে নাকি নতুন মুখ আনা হবে তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা নির্বাচনে হাত শিবিরের ঝুলিতে একটি আসনও যায়নি। চলতি বছরের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমে দাঁড়াল মাত্র এক। এরমধ্যে বহরমপুরে অধীর চৌধুরীর পরাজয় কার্যত শোরগোল ফেলে দিয়েছিল। এরপর ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ‘শূন্য’ কংগ্রেস। এই অবস্থায় সোমবার কংগ্রেসের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube